মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাল বাজারে স্বস্তি ফিরছে, কেজিতে কমেছে ৪ টাকা

সরকারের চাল আমদানির ঘোষণা ও ধানের বাজার নিম্নমুখী হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে সরু জাতের সব চালের দাম কমতে শুরু করেছে। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম বস্তাপ্রতি কমেছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। আর কেজিপ্রতি দাম কমেছে তিন থেকে চার টাকা পর্যন্ত।

এদিকে দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কুষ্টিয়ার হাসকি ও পাইকারি চাল ব্যবসায়ীরা। চাল আমদানির ঘোষণা ও ধানের দাম কমে যাওয়ায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছে। ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা। তবে, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বাজার কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল ৫৮ টাকা থেকে কমে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বাসমতি ৬০ টাকা থেকে ৫৭ টাকা, ৪৯ ও স্বর্ণা ৪৬ টাকা থেকে কমে ৪৩ টাকা হয়েছে ।

চাল ব্যবসায়ী মজিবর রহমান ব্যাপারী জানান, সরকার আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব চাল বাজারে পড়েছে। এতে প্রতি মণে প্রায় ৩০০ টাকা করে ক্ষতি হচ্ছে বলে দাবি তার।

অটো মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, জেলায় ৩৪টি অটোরাইস মিলে ২৪ ঘণ্টায় ১৭ টন চাল উৎপাদন হয় ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক