শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিকিৎসকের পোস্টিং যেখানে সেখানেই চাকরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের পোস্টিং নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেছেন, যেই চিকিৎসককে যেখানে পোস্টিং দেয়া হবে তাকে সেখানেই চাকরি করতে হবে এবং সেবা দিতে হবে। এখানে কোনো আপস হবে না।

রোববার (১৪ জুলাই) দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমি চাই না দিনাজপুরের কোনো রোগী ঢাকায় গিয়ে চিকিৎসা করান। চিকিৎসকরা দিনাজপুরে কেন থাকতে চান না সেটি আমি দেখবো।

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে কোনো অনিয়ম হলে তার দায়ভার সিভিল সার্জনকে নিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমি খুব শিগগির জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে যাবো। কেননা আমার দায়িত্ব হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি রোগীদেরও সুরক্ষা দেওয়া। অনেক সমস্যা আছে, আমি অনেক কিছুই জানি, আমি নিজেও ভুক্তভোগী। সেজন্য চিকিৎসকদের মানোন্নয়ন, মর্যাদা ও অন্যান্য সমস্যা সম্পর্কে আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। আমি সারাদেশে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র নিজের চোখে দেখার উদ্দেশ্য নিয়ে ছুটে বেড়াচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, কদিন আগে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি সপ্তাহে দুদিন ঢাকায় থাকবো, আর বাকি পাঁচদিন দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিস্থিতিসহ রোগী ও চিকিৎসকদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। প্রধানমন্ত্রী আমাকে অনুমতি দিয়েছেন।

তৃণমূল পর্যায়ে যদি চিকিৎসার মান উন্নত করা যায়, তাহলে দেশের বড় বড় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগী শূন্য হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ