শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীন-ভারতকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে আ.লীগ: রুমিন ফারহানা

আওয়ামী লীগ চীন, ভারতকে একসঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ডয়েচে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশোতে ‘কেমন সংসদ পেলাম’ বিষয়ে আলোচনায় অতিথি হিসেবে এসে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শুধু বাংলাদেশের মানুষকে বাদ দিয়েছে৷ তবে বিএনপি কোনো বিদেশি শক্তির, অঘটনের দিকে তাকিয়ে নেই৷

তিনি বলেন, ৭ জানুয়ারি যেটি হয়ে গেছে, তার পর বাংলাদেশে একটি কার্যত একদলীয় শাসন শুরু হলো৷ বিএনপির নেতাকর্মীদের মাঝেও আমরা হতাশা লক্ষ্য করছি৷ তারা আন্দোলন করছে, কিন্তু টানা তিনবার ক্ষমতার বাইরে৷ আওয়ামী লীগের অপকৌশলের শিকার হয়েছে বিএনপি ও দেশের মানুষ৷

তবে অপর আলোচক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার মনে করেন, এই সংসদে ২২৩ জন আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত সদস্য, ৬২ জন স্বতন্ত্র৷ দেখতে হবে সংবিধান মোতাবেক আরপিও অনুযায়ী নির্বাচনটি হয়েছে কিনা।

সংসদ সদস্যদের অস্বাভাবিকভাবে সম্পদ বাড়ার ব্যাপারে এবিএম রিয়াজুল কবির বলেন, একজন সংসদ সদস্য মাসে এক লাখ ৬০ হাজার টাকা পায়৷ বর্তমানে আমাদের ৪৬ সংসদ সদস্যের ফাইল দুদকের হাতে আছে৷ তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে৷

তিনি আরও বলেন, এ সরকার দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্স৷ তবে দুর্নীতি চলমান আছে৷ এটা তো স্থায়ীভাবে নির্মূল করা যাবে না৷

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই সম্পদ বাড়ার পেছনে তদবির, টেন্ডার, কাবিখা থেকে পারসেন্টেজ থাকে৷

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু