শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের আইনি সহায়তার প্রতিশ্রুতি

কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে, এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে : ব্যারিস্টার সুমন

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন।

হামলা-সংর্ঘষ নিয়ে কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সুমন। মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না। এটা হচ্ছে অতি আবেগ। তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে। এটা কি তারা বোঝেন না যে, কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে, সারা দেশের মানুষ জানছেন। এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে। যারা বোঝেন, তারা কখনও এ ধরনের ঘটনায় জড়াবেন না।

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের অ্যাপিলেট ডিভিশনের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সুমন বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি দাবি জানাচ্ছি, শুধু এক মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন স্থগিত করেন। আপনারা যদি চান, তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তিনি বঙ্গবন্ধুকন্যা, তাকে বললে তিনি বুঝবেন না — এমন কোনো জিনিস নেই। আমি তার কাছাকাছি থেকে আপনাদেরকে বলছি, তাকে বুঝিয়ে বলা গেলে তিনি বোঝেন না — এমন কোনো জিনিস নেই।’

ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যা হয়েছে, তা দুঃখজনক উল্লেখ করে সুমন বলেন, ‘এ পরিস্থিতি এড়াতে হবে যেকোনো ভাবে। সোমবার যারা আহত হয়েছেন, আমি সরকারের কাছে দাবি জানাব, তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য।’

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তবে আমার মনে হয়, আপনারা যে প্রক্রিয়ায় দাবি আদায় করতে চাচ্ছেন, এ প্রক্রিয়া সঠিক না। আপনারা বলছেন, আপনাদের আন্দোলন সরকারের সঙ্গে, আদালতের সঙ্গে নয়। কিন্তু আন্দোলনে আপনারা যেটা চান, সেটা আদালত থেকে আসলে তো আন্দোলনের দরকার পড়ে না। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকব। যৌক্তিক সমাধানের চেষ্টা করব। যা যা বলা লাগে, আমি তা বলব। এভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট আর রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না।

সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে — রোববার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পরিপ্রেক্ষিতে নিজেকে ‘রাজাকার’ বলে স্লোগান দিয়ে রাতভর বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর সোমবার দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ