মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছিনতাইকারীকে ছাড়াতে থানায় এসে ওসিকে হুমকি, প্রতারক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় আজমির নামে এক ছিনতাইকারীকে ছাড়াতে এসে ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় শহীদ নামে এক প্রতারক গ্রেফতার হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারী) ফতুল্লা মডেল থানায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদ (৫০) ঝালকাঠি জেলার নলছিটি থানার কামদেবপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে ফতুল্লা রেলস্টেশন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, শুক্রবার (২২ জানুয়ারী) রাতে অটোরিকশা (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে পুলিশের অস্ত্র চুরি মামলার আসামি, ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক পথের পেশাদার ছিনতাইকারী বাহিনী প্রধান আজমীর ওরফে ডাকাত আজমীরকে দুই সহোযোগিসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আজমিরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের অস্ত্র চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, ছিনতাইকারী আজমিরকে ছাড়িয়ে নিতে প্রতারক শহীদ পুলিশ অফিসারদের উপর উত্তেজিত হয়ে মারমুখি আচরনও করেছে। এতে থানায় আসা সেবাপ্রার্থীরাও প্রতারকের উপর ফুঁসে উঠে।

একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শহীদ একজন দুর্ধর্ষ প্রতারক। সে যেমন জনগণের সঙ্গে প্রতারণা করে তেমনি পুলিশের সঙ্গেও প্রতারণা করার চেষ্টা করেছে। থানায় প্রবেশ করে গ্রেফতারকৃত এক দুর্ধর্ষ অপরাধীকে ছেড়ে দিতে পুলিশকে হুমকি দিয়েছে।

এতে পুলিশ তার কথা না শোনায় আক্রমনাত্বক আচরণ করতে থাকে। এক পর্যায়ে আমি তাকে ডাকলে সে আমার সঙ্গেও হুমকি দিয়ে কথা বলে। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী