মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

গাজী হাবিব: সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তবর্তী জনসাধারনের স্বাস্থ্য সেবার নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি।

শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় ঘোনা বিওপিতে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে ঘোনা বিওপির আওতাধীন বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্ণয় করতঃ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ১৪১ জন (পুরুষ-৪৮ জন, মহিলা-৬৯ এবং শিশু রোগী-২৪ জন) জনসাধারণকে চিকিৎসা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়েবিস্তারিত পড়ুন

ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায়বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
  • সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি