শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

জলবায়ু ন্যায্যতার দাবিতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করেছে

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু ন্যায্যতার দাবিতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করেছে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করে তারা।

এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বিশে^র উন্নত দেশগুলো অধিক হারে কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিচ্ছে না, এমনকি কার্বন নিঃসরণের হার কমাতে তাদের দৃশ্যত কোনো উদ্যোগ নেই। ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের সাতক্ষীরা জেলায় নানামুখী সংকট সৃষ্টি হয়েছে। মানুষ খাদ্য ও কর্মসংস্থানের অভাবে বাস্তুহারা হয়ে পড়ছে।

বক্তারা কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উল্লেখ করে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, আমরা বন্ধুর সদস্য মুশফিকুর রহমান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার কারণে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।বিস্তারিত পড়ুন

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপিরবিস্তারিত পড়ুন

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা