বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপিল বিভাগের রায়

জাতীয়করণকৃত সাড়ে ৩২ হাজার শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের জটিলতার অবসান

জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও টাইমস্কেল ২০১৩ সালের ১ জানুয়ারি থেকেই হিসাব করা হবে বলে জানিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত একটি রায় দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে সারাদেশে ২৬ হাজার ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ ঘোষণা দেয় সরকার। এসব বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক ছিলেন। জাতীয়করণের ফলে তাদের নিয়োগ ২০১৩ সালের জানুয়ারি থেকে হিসাব করা হবে বলে ধার্য করা হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের চাকরিকালের ৫০ শতাংশ হিসাব করে রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ২০১৩ সালের ১ জানুয়ারিকেই হিসাব করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাতীয়করণকৃত বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষকরা। এরপর হাইকোর্ট রিটকারীদের পক্ষে রায় দেন। পরবর্তীকালে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলবিভাগে আপিল দায়ের করে।

এ সময় মোট ৬টি যুক্তিতে আপিল দায়ের করা হয়। আজ আপিলবিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন বলে জানান এই আইনজীবী।

এর ফলে জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগ, জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি ও টাইমস্কেল ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে সময় বিবেচনা করে নির্ধারণ করা হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, সরকার ২০১৩ সালে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক স্কুলকে অধিগ্রহণ করে। তখন সরকার একটি আইন প্রণয়ন করল। সে আইনে বলা হলো অধিগ্রহণ স্কুলের সবাই যোগদান করতে পারবেন।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষকসহ তারা যোগদান করবে সহকারী শিক্ষক হিসেবে। তার মানে প্রধান শিক্ষক হিসেবে তারা পূর্বে দায়িত্ব পালন করলেও আইন অনুযায়ী তারা সবাই যোগদান করলেন সহকারী শিক্ষক হিসেবে। তখন তারা সেটা মেনে নিলেন। কিন্তু ওই আইনের মধ্যে একটা বিধান যেটাতে বলা হলো যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হবে, তাদের সিরিয়ালটা হবে উপরে।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আর যারা অধিগ্রহণ করা বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের সিরিয়ালটা হবে তাদের নিচে এবং তাদের আগের সময়কালের তারা যে চাকরি করেছে, চাকরির মেয়াদ গণনার ক্ষেত্রে পেনশন ৫০ শতাংশ কাউন্ট করা হবে, পেনশনের ক্ষেত্রে, গ্র্যাচুইটির ক্ষেত্রে। তো তারা বলল যে, না। আমরা আগে প্রধান শিক্ষক ছিলাম। আমরা এখন প্রধান শিক্ষক হব।

তিনি আরও বলেন, আমরা এতদিনকার সিনিয়রিটি, আমরা ৫০ শতাংশ কেন কাউন্ট হবে? এবং তারা বললেন ৫০ শতাংশ কাউন্ট হলেও আমাদের প্রমোশনের ক্ষেত্রেও এগুলো হবে। তারা হাইকোর্টে রিট করলেন। সবগুলো মিলিয়ে হাইকোর্টে রায় দিলেন যে, তাদেরকে যে এই পেছনে দেওয়া হলো, এটা আইনটা বাতিল করে দিলেন।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, এই আইন বাতিলের বিরুদ্ধে সরকার আপিল করলেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেছেন। এর ফলে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে সরকার জ্যেষ্ঠতা নির্ধারণ করতে পারবে সরকার।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী