শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাদুকরী পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগে মেসির অনন্য রেকর্ড

ক্লাব ফুটবলে সবশেষ গত ২৮ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে গোল করেছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। এরপর বার্সেলোনার হয়ে আরও তিনটি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি এ আর্জেন্টাইন সুপারস্টার। যার ফলে তার পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে যায় নানান আলোচনা।

এসবে থোড়াই কেয়ার করেন মেসি! তিনি জ্বলে উঠলেন নিজের মতো করেই। উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নিজে গোল করলেন একটি, করালেন একটি এবং সাহায্য করলেন আরও একটি গোলে। মেসির স্বাভাবিক পারফরম্যান্সের দিনে ফেরেন্সভারোসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা।

ম্যাচের ২৬ মিনিটের সময় অসাধারণ এক ড্রিবলিংয়ে ডানপাশ দিয়ে ফেরেন্সভারোসের ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। বাঁ পায়ের জাদুতে পরাস্ত করেন তিন ডিফেন্ডারকে। যখনই এগুতে যাবেন আরও সামনে, তখনই তাকে ফাউল করে বসেন কোভাসেভিচ। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সহজেই গোল করেন মেসি।

আর এতেই চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অনন্য এক রেকর্ডের মালিক বনে গেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৬ মৌসুমে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগে সবমিলিয়েই ১৬ আসরে গোল করা ফুটবলার আছেন মাত্র একজন, ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় রায়ান গিগস।

২০০৪-০৫ মৌসুমের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের আসরে খেলতে নেমেছিলেন মেসি। সেবার এক ম্যাচ খেলে পাননি গোলের দেখা। তবে ২০০৫-০৬ মৌসুমে ছয় ম্যাচে করেন ১টি গোল। সেই যে শুরু, এরপর থেকে এখনও পর্যন্ত অর্থাৎ ২০২০-২১ মৌসুম পর্যন্ত প্রতিবার অন্তত ১টি হলেও গোল করেছেন মেসি।

চ্যাম্পিয়নস লিগের টানা ১৬ আসরে মেসির পরিসংখ্যান
২০০৫-০৬: ছয় ম্যাচে ১ গোল
২০০৬-০৭: পাঁচ ম্যাচে ১ গোল
২০০৭-০৮: নয় ম্যাচে ৬ গোল
২০০৮-০৯: বারো ম্যাচে ৯ গোল
২০০৯-১০: এগার ম্যাচে ৮ গোল
২০১০-১১: তের ম্যাচে ১২ গোল
২০১১-১২: এগার ম্যাচে ১৪ গোল
২০১২-১৩: এগার ম্যাচে ৮ গোল
২০১৩-১৪: সাত ম্যাচে ৮ গোল
২০১৪-১৫: তের ম্যাচে ১০ গোল
২০১৫-১৬: সাত ম্যাচে ৬ গোল
২০১৬-১৭: নয় ম্যাচে ১১ গোল
২০১৭-১৮ দশ ম্যাচে ৬ গোল
২০১৮-১৯: দশ ম্যাচে ১২ গোল
২০১৯-২০: আট ম্যাচে ৩ গোল
২০২০-২১: এক ম্যাচে ১ গোল (চলতি মৌসুম)

সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলে ১১৬টি গোল করেছেন মেসি। এর মধ্যে গ্রুপপর্বে তার গোলসংখ্যা ৬৯টি। টুর্নামেন্টের ইতিহাসে গ্রুপপর্বে এত বেশি গোল নেই অন্য কোনো ফুটবলারের। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ৩৬তম প্রতিপক্ষ হিসেবে ফেরেন্সভারোসের বিপক্ষে গোল করেছেন মেসি। এটিও একটি রেকর্ড।

মেসির ইতিহাস গড়ার দিনে রেকর্ডে নাম লিখিয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান এবং তরুণ তারকা আনসু ফাতিও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মাত্র পঞ্চম ম্যানেজার হিসেবে ছয় বা তার বেশি দলের কোচিং করালেন কোম্যান। তার আগে এ কীর্তি গড়া অন্য চার কোচ হলেন কার্লো আনচেলেত্তি (৮), ক্লাউদিও রানেইরি (৬), হোসে মরিনহো (৬) এবং রাফা বেনিতেজ (৬)।

অন্যদিকে ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটের সময় গোল করেছেন ১৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি। এ গোলের সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৮ বছর হওয়ার আগেই একের বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমেও ১টি গোল করেছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী