শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াতকে বাদ দিল বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (০১ মার্চ) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০১মার্চ) বিকেলে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্যদিকে রাত ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বিএনপি। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রায় সব দলকে আমন্ত্রণ করা হয়।

দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ করে বিএনপি। শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আমন্ত্রণপত্র দিয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তবে ঘটা করে এমন আয়োজন করলে অন্যতম শরিক দল জামায়াতকে আমন্ত্রণ করেনি বিএনপি। অনুষ্ঠানে ২০ দলীয় জোটের শরিকরা অংশ নিলেও জামায়াতের কোনো নেতাকে দেখা যায়নি।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, আজকের বিএনপির সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে জামায়াতের কোনো নেতা অংশ নেননি।

বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর উদযাপন কমিটির সদস্য সচিব ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা জামায়াতকে অনুষ্ঠানের দাওয়াত দেইনি। তাই তারা আসেনি।’

তবে জামায়াত দাওয়াত পেয়েছে কিনা সে বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের