বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিএম কাদেরকে ‘বিরোধীদলীয় নেতা’ নির্বাচন জাপার!

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছে দলটি। এছাড়া ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

গত ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনা আবারও সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হন। তবে বিরোধীদলীয় নেতা কে হবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই।

জাতীয় পার্টি এবারও বিরোধী দলে থাকতে চায়। কিন্তু দলটি এবার আসন পেয়েছে মাত্র ১১টি। তার চেয়ে বেশি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। ফলে সংসদে বিরোধীদল কে হচ্ছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এমন ধোঁয়াশার মধ্যে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হলো। যদিও স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারও সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত দুটি সংসদের মতো দ্বাদশ সংসদেও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী