বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই যোদ্ধাদের স্যালুট জানালেন আসিফ আকবর

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে শুরু থেকেই অনলাইনে-অফলাইনে সংস্কৃতি অঙ্গনের যেকজন তারকা সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে সংগীতশিল্পী আসিফ আকবর অন্যতম। তিনি তার সোশ্যাল মিডিয়ায় ছাত্র-জনতার এ আন্দোলনে শুরু থেকেই সংহতি প্রকাশ করেছেন।
১ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এ দিনটিতেও আসিফ তার সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন।
সকাল ৬টার দিকে আসিফ তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন।

এতে তিনি জুলাইযোদ্ধাদের স্যালুট জানিয়েছেন। ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত এ সংগীতশিল্পী স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যালো জুলাই। জানি তোমাদের আশ্রয় দরকার নেই, তবুও আমরা আছি তোমাদের পাশে। স্যালুট।’

আফিস সব সময়ই জুলাই আন্দোলনের যোদ্ধাদের প্রেরণা ও ভালোবাসা জানিয়ে আসছেন। গত বছর (২০২৪) ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে তার সঙ্গে একই ছবিতে দেখা গেছে।

সেই ছবি আসিফ ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে জেন জেডের পক্ষ থেকে। তাদের সঙ্গে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সংগীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেইটকাট ছেলে, সারজিস আলম মৃদুভাষী।’

তিনি আরও লিখেছিলেন, ‘আমিও তাদের আমাদের জেড ফোর্সের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র-জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনিতন্ত্র থেকে মুক্তি। জেড ফোর্সের নভেম্বর বিপ্লব আর জেন জেডের জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে। ভালোবাসা অবিরাম।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা আনতে কী করতে হবে সে বিষয়ে গত বছর আসিফ তার ফেসবুকে লিখেছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র-ছাত্রীদের সময়মতো বিয়ে করার মাধ্যমেই। আমি ২৪-২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা যায় দ্রুত। তারাও বাবা-মা হতে পারে, আমরাও দাদা-নানা হতে পারি সুন্দর সময়ে। কবে স্টাডি শেষ হবে, তারপর প্রতিষ্ঠা পাবে, তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে! এর মধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময়।’

তিনি আরও লিখেছিলেন, ‘দুঃখজনক হলেও সত্য, ছাত্র আন্দেলেনের বাঘা বাঘা নেতা এবং তাদের সহকর্মীরা এখনো ব্যাচেলর। অথচ আমি ওই বয়সে দুই ছেলের বাবা হয়েছি। তাদের উচিত রাষ্ট্র ব্যবস্থায় তরুণদের বিয়ের জন্য একটা পদ্ধতি তৈরি করা।’

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর