বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট চায় জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোট হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ গণভোটের বিষয়ে খুব একটা অভ্যস্ত নয়। তবে জাতীয় নির্বাচন যাতে জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা যেতে পারে। তফসিল ঘোষণার আগেই গণভোট সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বাধা থাকবে না। এতে দেশও স্বস্তি পাবে, রাজনৈতিক অস্থিরতাও কমবে।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য গণভোটই হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। এতে প্রাপ্ত সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে না এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।

বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দলের মধ্যে কোনো দূরত্ব নেই। গণভোটের ফল যদি তাদের বিপক্ষে যায়, তবুও তারা তা মেনে নেবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কার বিষয়ে জামায়াত সবসময় সোচ্চার ছিল। জুলাই সনদ বাস্তবায়নের আইনি কাঠামো গঠনে গণভোটের পক্ষে সব দলই মত দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি