মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্বালানি তেলের মূল্য প্রতি মাসেই সমন্বয় হবে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই তেল-গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, “জ্বালানি খাতে ভর্তুকি কমাতে নতুন একটি রূপ রেখা প্রণয়নের কাজ করা হচ্ছে। প্রতি মাসেই
এখন থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে। ”

সোমবার বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপার্ট করপোরেশনের যৌথ মালিকানাধীন এ সোলার পার্ক প্রকল্প।

অনুষ্ঠানে জ্বালানি তেল ও গ্যাসের ভর্তুকির বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে সরকার বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে যাচ্ছে। সম্প্রতি বৈশ্বিক সংকটে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় আমাদের পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য এডজাস্ট করতে হয়েছে। আগামী বছরেও ভর্তুকি প্রয়োজন পড়বে।

ভর্তুকি কমাতে মূল্য সমন্বয় ছাড়া উপায় ছিল না।
প্রতিমন্ত্রী বলেন, আমরা আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রেখেছি। যে কারণে আবাসিকের বোতলজাত গ্যাস ব্যবহার বেড়েছে। শিল্পখাতে গ্যাসের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে কাজ করছি।

তেল, গ্যাসের মূল্য সমন্বয়ের জন্য বিইআরসির আইন সংশোধন করা হয়েছে যেন যে কোনও পরিস্থিতিতে মূল্য নির্ধারণ করা যায়।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিষয়ে নসরুল হামিদ বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে বিইআরসি শুনানি করেছে। জনজীবনে যেন এর প্রভাব না পড়ে সেজন্য বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের সমন্বয়ে শুনানি করা হয়েছে। সবার জন্য যেটা ভালো তেমন সিদ্ধান্তই নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী