বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্যোতিষীর চোখে কেমন যাবে ২০২১

২০২১ সালের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বাংলাদেশ এর বাইরে নয়। ২০২০ সালে করোনা মহামারী গ্রাস করেছে স্বাস্থ্য থেকে অর্থনৈতিক পরিস্থিতি। অনেকে হারিয়েছেন আপনজন। না-ফেরার দেশে অনেক বিশ্বনেতা। দানবীয় এ মহামারীতে মৃত্যুশোক আর রোগযন্ত্রণা ছাড়াও বহু মানুষের জীবনে কাজ হারানোর কঠিন আর্থিক সংকট তৈরি হয়েছে।

ফলে প্রশ্ন হচ্ছে- সব রাশির জাতক-জাতিকার জন্য ২০২১ সাল কেমন যাবে? নতুন বছরে কেমন কাটবে দিন? সৌভাগ্যের চাকা কার কতটা ঘুরবে? সবার না হলেও কিছু মানুষের জন্য ২০২১ সালে সৌভাগ্যের চাকা ঘুরে যাবে। নতুন বছরের শুরু থেকেই সময়টা খারাপ কাটবে যা অনেকে কল্পনা করতেও পারবে না। কভিড-১৯-এর প্রাদুর্ভাব এর প্রধান কারণ। প্রথম চার মাস এমন বিরূপই থাকার আশঙ্কা। মে থেকে বিভিন্ন রাশির জাতক-জাতিকার জন্য শুভ সময় বয়ে আসতে পারে। ফলে আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে সম্মান ও ক্ষমতা বাড়বে। সময় শুভ হলে বড় ধরনের সাফল্য পাওয়া যেতে পারে। এ সৌভাগ্যের ছোঁয়া আরও ভালোভাবে পেতে কেউ কেউ ধর্মীয় স্থান ঘুরে আসতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড দেশে-বিদেশে প্রশংসিত হবে। ২০২১ সালের শেষ ভাগে পদ্মা সেতুতে পরীক্ষামূলক যানবাহন চলা শুরু হবে। মেট্রোরেলের নির্মাণকাজ সমাপ্ত হবে। ফলে রাজধানীর ভয়াবহ যানজট দূর হবে। জুনে নবীন-প্রবীণ মিলিয়ে মন্ত্রিসভায় রদবদল হতে পারে।
বেগম খালেদা জিয়ার আইনি প্রক্রিয়ায় মুক্তিলাভের সম্ভাবনা আছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যেতে হতে পারে। এ কারণে তাঁর সাজার মেয়াদ স্থগিত থাকতে পারে।
নতুন বছরে স্থানীয় সরকারের সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আওয়ামী লীগের বিজয়ধারা অব্যাহত থাকবে।
দেশে বিরোধী দলের নেতৃত্বে বড় কোনো আন্দোলন গড়ে উঠবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

জ্যোতিষী লিটন দেওয়ান চিশতি, ড. কে সি পাল ও রামপ্রসাদ ভট্রাচার্য্যরে সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

লিটন দেওয়ান চিশতি বলেন, বছরের শুরুতে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে। মাঝামাঝি সময় মন্ত্রিসভায় রদবদল আসতে পারে। তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে। বহুল আলোচিত পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর সম্ভাবনা। দেশের অর্থনীতির চাকা আরও শক্ত হবে।

ড. কে সি পাল বলেন, দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিভিন্ন দেশের সঙ্গে নতুন নতুন চুক্তি হবে। দেশে-বিদেশে বর্তমান সরকারের সুনাম বৃদ্ধি পাবে। বড় ধরনের কোনো আন্দোলন তৈরি করতে পারবে না বিরোধী দল। সংসদে জাতীয় পার্টি ও বিএনপি সরকারের সমালোচনা ছাড়া রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারবে না। মার্চের পর ছাত্রছাত্রীদের জন্যও বছরটা ভালো যাবে। এপ্রিলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করবে। ২০২১ সালে বাংলাদেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাবে। অসময়ে বৃষ্টিপাত, ঝড়ে ফসলের ক্ষতি, বন্যা-জলোচ্ছ্বাসে সম্পদের ক্ষতির মাত্রা বেশি হতে পারে।

রামপ্রসাদ ভট্রাচার্য্য বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুলতে পারে। রাজনীতিতে ছোট ছোট আন্দোলন চলবে। দেশে বিষাক্ত কেমিক্যালের অবাধ ব্যবহার বাড়তে পারে। কেমিক্যালের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। ভেজাল ওষুধে বাজার সয়লাব হতে পারে। একাধিক বিশিষ্ট ব্যক্তির আকস্মিক প্রাণহানির শঙ্কা রয়েছে। দেশের রিজার্ভ বৃদ্ধি পাবে। পররাষ্ট্র ক্ষেত্রে অনেক রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। খেলাধুলায় বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল সাফল্যের সম্ভাবনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক