শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝলসে যাওয়া শিশু আব্দুল্লাহর দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী পলক

নাটোরের সিংড়ায় গরম পানিতে ঝলসে যাওয়া হতদরিদ্র শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির ব্যবস্থাও করেছেন।

জানা যায়, শিশু আব্দুল্লাহ সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার রিকশাচালক মৃদুল গাজী ও খাদিজা বেগমের একমাত্র সন্তান। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে খেলতে যেয়ে সে চুলার ওপর থাকা ভাতের হাড়ির ওপর পড়ে যায়। এ সময় ভাতের পাতিল চুলা থেকে উল্টে তার গায়ে পড়লে প্রায় সারা শরীর ঝলসে যায়।

এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা দেখে তারা চিকিৎসা করতে অসম্মতি জানান। বড় কোনও হাসপাতালে চিকিৎসা করানোর টাকা নেই বিধায় বাধ্য হয়ে আব্দুল্লাকে স্থানীয় এক কবিরাজের মাধ্যমে চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু তেমন কোনও উন্নতি না হওয়ায় তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।

এমন খবর পেয়ে প্রতিমন্ত্রী পলক ভিডিও কলের মাধ্যমে শিশুটির অবস্থা দেখে তাৎক্ষণিক ৫ হাজার টাকা পাঠান। পরে মন্ত্রীর নির্দেশে পৌর মেয়র তাদের অ্যাম্বুলেন্সে শিশুটিকে ঢাকায় পাঠান। গতকাল রাত ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তানের চিকিৎসার ব্যবস্থা করায় পলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃদুল গাজী ও খাদিজা দম্পতি।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী