রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝালমুড়ি খাওয়ার কথা বলে দুই প্রেমিক কর্তৃক দুই বান্ধবী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঝালমুড়ি খাওয়ার কথা বলে এক বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে দুই প্রেমিক কর্তৃক দুই বান্ধবী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার নবীগঞ্জ ইসলামবাগস্থ আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেফতার চারজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে বন্দর থানায় তারা মামলা করেন।

গ্রেফতাররা হলেন-নারায়ণগঞ্জ সদর থানার এম সার্কেস এলাকার গোপাল মিয়ার ভাড়াটিয়া টিটু মিয়ার ছেলে সিফাত হোসেন (১৮), হাজীগঞ্জ এলাকার রাজু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান সরদারের ছেলে সিফাত (২১), বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সাকিব হোসেন (২৪) ও একই এলাকার মৃত বাহাউদ্দিন মিয়ার ছেলে নাইম (২৪)। অপর আসামি শাকিল (২২) পলাতক।

বুধবার (৯ জুন) ধর্ষণের শিকার দুই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।

মামলার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮ দিন আগে অভিযুক্ত সিফাত হোসেন ও সিফাতের সঙ্গে পরিচয় হয় মামলার বাদী ও তার বান্ধবীর। পরে তারা মোবাইল ফোন নম্বর আদান-প্রদান করেন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাজার দেখার জন্য নবীগঞ্জ ঘাটে আসেন ওই দুই তরুণী। ওইসময় সিফাত ও সিফাত হোসেনসহ তাদের বন্ধু সাকিব হোসেন, নাঈম ও শাকিলের সঙ্গে দেখা হয়। তারা ঝালমুড়ি খাওয়ার কথা বলে দুই তরুণীকে নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়িতে নিয়ে যান। পরে সিফাত ও সিফাত হোসেন তাদের ধর্ষণ করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের