বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টানা ৬ দিন ধর্ষণের পর রাস্তায় ফেলে গেল মাদ্রাসাছাত্রীকে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ছয়দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলার বড়হিতর ইউনিয়নের চর্ডীপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে আতিক মিয়া (২৭) ও তার সহযোগীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন নির্যাতিতার ভাই।

পুলিশ জানায়, অভিযুক্ত আতিক বিভিন্ন সময় ওই মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করত। গত ৩০ ডিসেম্বর রাতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা আতিক ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ৩১ ডিসেম্বর আতিক ফোন করে জানায় বিয়ে দিলে ওই ছাত্রীকে ফেরত দেওয়া হবে। এ অবস্থায় দুইদিন পর মাদ্রাসাছাত্রীর ভাই ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়।

পরে অপহৃত ওই ছাত্রী বাড়িতে ফোন করে জানায়, তাকে নির্যাতনের পর আতিক গাজীপুরের একটি সড়কে ফেলে রেখে পালিয়ে গেছে। সেখান থেকে সে তার ভাইয়ের বাসায় আশ্রয় নিয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (৫ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বুধবার (৬ জানুয়ারি) আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয় ওই ছাত্রী। তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলেও শারীরিক অসুস্থতার জন্য ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে