শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাকসু নির্বাচন : ভিপি প্রার্থী শামীমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলিয়াসের

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

সোমবার (০৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, সম্প্রতি ডাকসু নির্বাচনকে ঘিরে দুইটি জরিপের ফলাফল আমাদের হাতে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চারের ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং বেসরকারি সংস্থা ন্যারেটিভ এই জরিপ দুইটি চালায়। জরিপে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আমাদের হাতে এসেছে। সোচ্চারের জরিপে অংশ নেয় ৯৯১ জন শিক্ষার্থী, আর ন্যারেটিভের জরিপে অংশ নেয় ৫২৬ জন শিক্ষার্থী। জরিপগুলোতে ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের বেশ ভালোই আগ্রহ দেখা গিয়েছে। ৮৪ শতাংশ শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে চান আর ৮৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে। তবে বেশ বড় অংশের ভোটার কাকে ভোট দেবেন তা এখনো নির্ধারণ করতে পারেননি। ভোটারদের মতে, প্রার্থীদের ব্যক্তিত্ব, ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, একাডেমিয়া ও এক্টিভিজমে ব্যালেন্স, সৎ, ধার্মিক, সত্যবাদী, ভালো সংগঠক এমন প্রার্থীরাই এগিয়ে থাকবেন।

এতে তিনি লেখেন, জরিপে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন। সিদ্ধান্তহীনতায় ভোগা ৩০ থেকে ৩৪ শতাংশ ভোটারের ভোটই এখানে গেমচেঞ্জার। শামীম যদি এখান থেকে বড় একটি অংশের ভোট ক্যাচ করতে পারেন, তবে হয়তো আমরা ডাকসু নির্বাচনে সবচেয়ে বড় চমকটি দেখতে যাচ্ছি।

ইলিয়াস হোসেন লেখেন, শামীম হোসেনের হঠাৎ এই ব্যাপক সম্ভাবনা নির্বাচনী মাঠের অনেক হিসাব-নিকাশই ঘুরিয়ে দিয়েছে। তবে শামীমের হঠাৎ এই উত্থানের রহস্য কী?

তিনি লেখেন, শামীম হোসেন ইংরেজি ডিপার্টমেন্টের ২০১৯-২০ সেশনের একজন ছাত্র। মিশুক, সদালাপী এবং ইংরেজি শিক্ষক হিসেবে সে পূর্ব থেকেই বেশ পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন ফিরিয়ে আনাসহ শিক্ষার্থীদের বেশ কিছু দাবির বিষয়ে তার স্পষ্টভাষী বক্তব্যে অল্প দিনেই তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাকে ঘিরে আবার বেশ কিছু বিতর্কও উঠেছে। শুরুতে নিজের রাজনৈতিক অতীত অস্বীকার করলেও পরবর্তীতে বাম রাজনীতির সাথে তার সম্পৃক্ততার নানা তথ্য পাওয়া যায়।

সাংবাদিক ইলিয়াস উল্লেখ করেন, আওয়ামী লীগের ১৪ দলীয় মহাজোটের অন্যতম শরিক দল বাম রাজনৈতিক দল জাসদের ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাদের বেশকিছু মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখাও গিয়েছে। জাসদ সেই রাজনৈতিক দল যা আওয়ামী লীগের সাথে ১৬ বছরে ৩টি পাতানো নির্বাচন, শাহবাগ, শাপলা গণহত্যাসহ আওয়ামী লীগের প্রতিটি অপকর্মে সহায়তা করেছে, এমনকি সর্বশেষ জুলাই মাসেও আওয়ামী লীগের সাথে যৌথভাবে মাঠে ছিল জাসদ। শামীমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে উল্লেখযোগ্য তেমন কোনো পোস্ট পাওয়া যায় না যা বেশ সমালোচনার সৃষ্টি করে, যদিও পরবর্তীতে এসব ঘটনার ব্যাখ্যা দেন শামীম। তবে, শামীমের এই ব্যাখ্যার বাইরেও কিছু তথ্য হাতে এসেছে যা নিচের ছবিতে প্রমাণ রয়েছে। সাবেক ছাত্রলীগ এবং স্বৈরাচারের পা চাটা এসপি মাশরুরের, আওয়ামী লীগ কর্তৃক পাচার হওয়া টাকায় নির্বাচন করছে শামীম।

তিনি লেখেন, কোনোভাবেই শামীমের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না। অরাজনৈতিক দাবি করে শামীম মূলত স্বৈরাচার শেখ হাসিনার খায়েশ পূরণ করতে চায়। মীরজাফর শামীমের আমলনামা তুলে ধরলাম বাকি সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন-মেধাবী শিক্ষার্থীদের।

ইলিয়াস লেখেন, ডাকসু নির্বাচনে ভিপি পদে কথিত স্বতন্ত্র প্রার্থী শামিম হোসেন নিজেকে অরাজনৈতিক দাবি করলেও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে সক্রিয়ভাবে তার অংশ নেওয়ার প্রমাণ হাতে এসেছে। ছবিগুলোতে দেখা যায়, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যে বিসিএল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছেন শামিম। আরেকটি ছবিতে দেখা যায়, কথিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বয়কটের দাবিতে বিসিএলের ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন তিনি।এছাড়াও আরও বেশ কিছু আয়োজনে শামিম হোসেনকে বিসিএলের ব্যানারে অংশ নিতে দেখা গেছে।

ইলিয়াস পোস্টের শেষে লেখেন, শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, মূলত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতেই শামিম নিজেকে অরাজনৈতিক পরিচয় দিয়েছেন। আশা করি মিরজাফর হতে সাবধান থাকবে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠের মেধাবীরা।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ