সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিগ্রি পরীক্ষার প্রথম বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৮৮.৮০ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৮ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী।

মঙ্গলবার (২০ মে) রাতে এ ফল প্রকাশ করা হয়। রাত ৮টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফল দেখতে পারছেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সারা দেশের ৬৭৯টি কেন্দ্রে এক হাজার ৯১৮টি কলেজের মোট দুই লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ শতাংশ।

গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএ বিভাগে ৬৬ হাজার ৮৩৫ জন অংশগ্রহণ করে পাস করেছেন ৬০ হাজার ৫৪৯ জন। এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।

বিএসএস বিভাগে অংশগ্রহণ করেন ৬৮ হাজার ৯৬৫ জন। এরমধ্যে পাস করেছেন ৬২ হাজার ৬৫৩ জন। পাসের হার ৯০ দশমিক ৮৪ শতাংশ।

বিকম/বিবিএস বিভাগে অংশগ্রহণ করেন ২৫ হাজার ৬২৮ জন। পাস করেছেন ২১ হাজার ৪৬৮ জন। পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ।

বিএসসি বিভাগে অংশগ্রহণ করেন ৬ হাজার ১৫৩ জন। পাস করেছেন ৪ হাজার ১৪৫ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ।

বি মিউজিক ও বি স্পোর্টস বিভাগে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৫ ও ৭ জন। পাস করেছেন সবাই। দুই বিভাগেই পাসের হার ১০০ শতাংশ।
সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) অংশগ্রহণ করেন ৫১ জন। এখানেও পাসের হার ১০০ শতাংশ।

এছাড়া মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫৯ জন। পাস করেছেন ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd.results অথবা result.nu.ac.bd ঠিকানায় ফল দেখতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন

শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের