বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬: ডিজিটাল স্বাস্থ্য সেবা সহজ করতে ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজ ও সুবিধামতো স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ার–এ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মাইপ্রাইম‘ ব্যবহার করে সরাসরি লাইফপ্লাস অ্যাপ–এ প্রবেশ করে সহজেই বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সহজ করা এবং গ্রাহকদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসি.–এর পক্ষে কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ মো. আবিদ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.–এর ডিজিটাল চ্যানেলস বিভাগের এসভিপি ও প্রধান এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর হেড অব বিজনেস মো. আল-হাসিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক