রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-কক্সবাজার রুটে বিমান চালু মঙ্গলবার

ঢাকা-কক্সবাজার রুটে মঙ্গলবার (১ জুন) থেকে বিমান সেবা চালু করবে নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনস। এছাড়া একই দিন এই রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সংবাদমাধ্যমকে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসবে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবেন।

ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইনস।

অন্যদিকে ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলা প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।

ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর ২০ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। প্রায় দুই মাস পর সেটি মঙ্গলবার থেকে চালু হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী