শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র নতুন ডিরেক্টর প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল তাকে নিয়োগ প্রদান করেন।

প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও একজন সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা, শিল্প ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান সহ হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

দক্ষিন এশিয়ার এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ১৯৬৬ সাল থেকেই আইবিএ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত। অর্থনীতিতে অসামান্য ভ‚মিকা এবং আগামীর নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই ইনস্টিটিউট। দেশের একক প্রতিষ্ঠান হিসেবে সার্বিক ব্যবসা, আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং স্থানীয় ব্যবসার অসাধারণ অগ্রগতিতে আইবিএ গ্র্যাজুয়েটবৃন্দ অপরিসীম অবদান রাখছে।

প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন খ্যাতিমান শিক্ষক। বিশ্বে মার্কেটিং শিক্ষার জনক প্রফেসর ফিলিপ কটলার এর সাথে গত চারবছর ধরে নিয়মিত কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্ট এর গ্লোবাল এডভাইজার হিসেবে নিযুক্ত হন। ড. আব্দুল্লাহ বাংলাদেশে মডার্ন মার্কেটিং এর জগতে এক অনন্য বিপ্লব ঘটান, এবং তিনি প্রফেসর ফিলিপ কটলার এর সাথে সহ লেখক হিসেবে “এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং” বইটি লিখেন; যা একই সাথে ২৩টি দেশে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তার এ সকল কৃতিত্বের জন্য তিনি প্রফেসর ফিলিপ কটলার কর্তৃক “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অফ মার্কেটিং” উপাধি অর্জন করেন।

২০২৩ সালে শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রী প্রদান করেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি তাত্তি¡ক এবং প্রায়োগিক শিক্ষার সুফল এবং শিক্ষার্থীদের বাস্তবতা ভিত্তিক শিক্ষাদানের একজন আলোচিত প্রবক্তা। দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষাঙ্গনে প্রফেসর আব্দুল্লাহ’র মতো ব্যক্তিত্বদের নেতৃত্ব দরকার বলে জানিয়েছেন আইবিএ’র শিক্ষক, শিক্ষার্থীরা। প্রফেসর আব্দুল্লাহ এর নেতৃত্বে আইবিএ’র এলামনাইবৃন্দ উত্তরোত্তর উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক শেখ মাহাবুব রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ একবিস্তারিত পড়ুন

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধবিস্তারিত পড়ুন

  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত
  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি