মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তার পাশের ফুটপাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা, রাত ১০টা ও রাত ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক বলেন, আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাতে রাস্তার ওপর থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। নাম-পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানা যাবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, আমরা খবর পেয়ে ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ভবঘুরে প্রকৃতির ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে আরও এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, আমরা রাতে খবর পেয়ে জাতীয় ঈদগাহ মাঠের পাশের রাস্তার ফুটপাত থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা কিংবা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

সাভারের মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ সমর্থককেবিস্তারিত পড়ুন

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেলবিস্তারিত পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ একটিবিস্তারিত পড়ুন

  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর