বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

ঘন কুয়াশার কারণে ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকায় জরুরি অবতরণ করানো হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর কুয়াশার কারণে দৃশ্যময়তা কম থাকায় এটি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে উড়োজাহাজটি ১৭৮ যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশে অবতরণের পর থেকে যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই থাকতে হয়। কারণ, পাসপোর্ট ছাড়াই ওই যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে হয়েছে। কয়েক ঘণ্টা ধরে আটকে থাকার বিষয়টি যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানাতে থাকেন। তাদেরই একজন মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর। ইম্ফলে কংগ্রেসের ভারত জড়ো ন্যায় যাত্রায় যোগ দিতে তিনি গুয়াহাটিতে যাচ্ছিলেন।

এক্সে দেওয়া এক পোস্টে সুরজ লিখেছেন, ‘ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটে করে মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এর পরিবর্তে এটি ঢাকায় অবতরণ করে। এখন সব যাত্রী তাদের পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। আমরা উড়োজাহাজের ভেতরেই বসে আছি।’

এক বিবৃতিতে ইনডিগো কর্তৃপক্ষ বলেছে, ‘বৈরী আবহাওয়ার কারণে মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফ্লাইটটিকে ঢাকা থেকে গুয়াহাটিতে ফিরিয়ে নিতে ক্রুদের বিকল্প একটি দলকে আনা হচ্ছে। যাত্রীদের সবশেষ তথ্যগুলো জানানো হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে যাত্রা করে উড়োজাহাজটির রাত ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইটটি তিন ঘণ্টা দেরিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে মুম্বাই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা করে। ১২ ঘণ্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম