বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবিতে ভর্তির ভোগান্তি নিরসনে বিশেষ উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময় শিক্ষার্থীদের বিভাগ/ইনস্টিটিউট ও হলের জামানতসহ বিভিন্ন ফি প্রদানের ক্ষেত্রে বিড়ম্বনা ও ভোগান্তি একটি কমন চিত্র। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করে আসছেন। এবার এই সমস্যা নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এ অনুযায়ী, চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা অনলাইনে অথবা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট/হল অফিসে এসব জামানত ও ফি-এর টাকা জমা দিতে পারবেন। গত ২৫ ফেব্রুয়ারি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইনে ভর্তি ফি প্রদান সংক্রান্ত এক সভার সুপারিশের আলোকে সম্প্রতি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করা হলো। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পূর্বের মতো লম্বা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি জমা দেওয়ার ভোগান্তি পোহাতে হবে না। শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে ভর্তির ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি ও ই-মেইলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও হলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই নির্দেশনা প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার