শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢামেকে চিকিৎসকদের উপর হামলা, গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

দায়ের করা মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। অপর তিন আসামি হলেন- সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতারের খবর এল।

একই রকম সংবাদ সমূহ

শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICTবিস্তারিত পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার
  • ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
  • উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ
  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী