শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পাশাপাশি তাতে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বাংলেদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি নিশ্চিত যে গতকাল বা তার আগের দিন কিংবা তারও আগে আমি এ প্রশ্নের উত্তর দিয়েছি। সেটি হল- অন্য সবার মতো যুক্তরাষ্ট্রও চায় যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আপনারা সমর্থন করছেন কি না? হ্যাঁ অথবা না। এর জবাবে তিনি বলেন, আমি যা বলেছি তা আপনারা আগেও শুনেছেন; আবারও বলছি- কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দল কিংবা প্রার্থীকে আমরা সমর্থন করছি না। আর যদি নির্বাচনের কথা আসে, সেক্ষেত্রে আমরা বলব- আমরা আশা করছি এমন একটি নির্বাচন, যেটি হবে অবাধ, সুষ্টু এবং যেখানে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে। এটাই আমাদের লক্ষ্য।

দেশে সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিস্তার প্রতিরোধ করতে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কয়েক বছর আগেই ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বলেন, গত বছর আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বছর উদযাপন করেছি। বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে আমরা বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তাসহ সম্ভাব্য ও কার্যকর সব খাতে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে চাই।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার