বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানের প্রতি মানুষ আশা দেখতে পাচ্ছে: মির্জা ফখরুল

তারেক রহমানের প্রতি মানুষ আশা দেখতে পাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষ হচ্ছে। মানুষ তার মধ্যে আশা দেখতে পাচ্ছেন। তার মধ্যে নতুন নেতা দেখতে পাচ্ছেন। যে নেতা মানুষকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‌‘তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডসহ ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা বলছেন।’

তিনি বলেন, ১৫ বছর ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন। আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা ভোট দিতে চাই। আমরা এখানে অনেক নির্যাতিত হয়েছি। প্রিসাইডিং কর্মকর্তা হত্যার মিথ্যা মামলায় ভোগান্তি হয়েছে। আমরা হিন্দু ও মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনেরা এবার ভোট দিতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।’

এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিথ্যা মামলার ভোগান্তি নেই। ধানক্ষেতে রাত্রিযাপন করতে হয় না।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন দেশটাতে একটু শান্তি দরকার। আমরা নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশে শান্তি ফেরাবো।’

রাজনৈতিক জীবনে নিজের স্বচ্ছতার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষের জন্য কাজ করতে এসে বসতবাড়ির অর্ধেক বিক্রি করে দিয়েছি। কারও উপকার করে এক কাপ চা পান করিনি।’

তিনি বলেন, আমরা প্রতিশোধ নেবো না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। দেশে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী