বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চার শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে মাজার জিয়ারত পুস্পমাল্য অর্পন আলোচনা

সাতক্ষীরার তালায় চার শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে মাজার জিয়ারত, পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিনে উপজেলার মাগুরা ইউনিয়নের ক্ষত্রীয়পাড়ায় জাতির বরেণ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও শতাধিক ব্যাক্তি ১৯৭১ সালে শহীদ ৪ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ময়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাবেক এমপি মুজিব বাহিনীর প্রধান ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুর”ল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজ উদ্দিন,তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেএসডি জেলা সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান প্রমূখ।

এ সময় জাতির বরেণ্য সন্তান মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতা প্রিয় সকল প্রতিষ্ঠান, সংগঠন ও শতাধিক ব্যক্তি মাগুরার ক্ষত্রিয়পাড়ার বাঁশ বাগানে চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৮ নভেম্বর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডা. আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ