শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ দ্রুত প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন। একই দিনে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকটও স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত টানা ছয় বছর পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম চালু ছিল। এ সময়ে জমির মালিকরা কৃষি ফসল উৎপাদনের সুযোগ হারান। তবে সরকার প্রতিশ্রুত ক্ষতিপূরণের মধ্যে মাত্র দুই বছরের অর্থ দেওয়া হয়েছে। এখনও প্রায় ৪৮ কোটি টাকা বকেয়া রয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, টিআরএম কার্যক্রমে কপোতাক্ষ অববাহিকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হলেও পাখিমারা বিলের অধিবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ক্ষতিপূরণ না পেয়ে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, এমনকি অনেক পরিবার অভাব-অনটনে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

স্মারকলিপিতে বলা হয়, বকেয়া ক্ষতিপূরণ না দেওয়ায় টিআরএম কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং কপোতাক্ষ নদ আবারও পলি জমে ভরাট হচ্ছে। এতে এলাকাবাসীর জলাবদ্ধতার শঙ্কা বাড়ছে। তাই দ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রদান এবং নদীর নাব্যতা রক্ষায় টিআরএম পুনরায় চালুর দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন