শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

সেলিম হায়দার, তালা: “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর বাস্তবায়নে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে সারাদেশে জুড়ে একযোগে প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস। ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

তালা থানার ওসি (তদন্ত) এম এম সেলিম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।

মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর মকবুল হোসেন প্রমুখ। উদ্বোধনের পর মেলার ৩২ টি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…