শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতিফলক নির্মানের উদ্ধোধন তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের উদ্যোগে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতিফলক নির্মানের শুভ উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে ইসলামকাটি বাজারে উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইসলামকাটি সাব রেজিস্ট্রার কর্মকর্তা মইনুল হক, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, ইউপি সদস্য খাইরুল আলম প্রমূখ। ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সাধারন সম্পাদক রণজিৎ কুমার ঘোষ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মাদ রফিকুল ইসলাম।
পরে ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অফিসে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সুরেন্দ্রনাথ চক্রবর্ত্তী ১৯২৬ সালে তিনি ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্ট গঠন করেন। পরে ট্রাস্ট নামে প্রায় ৩৫ বিঘা জমি দান করেন। সেখানে ইসলামকাটি সাব রেজিস্ট্রার অফিস,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যণ কেন্দ্র, ইসলামকাটি (পারবতি নার্থ) বহুমূখি উচ্চ বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ,পুকুর ও পুকুরের ঘাট স্থাপনা নির্মান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ