মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার মির্জাপুর স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বরণ

সেলিম হায়দার, তালা: তালা উপজেলার মির্জাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয় শিশু বরণ অনুষ্ঠান।

এসএমসির সভাপতি ডা. অনুপম কুমার রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শামীমা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর রহমান ও পিটিএ সভাপতি জয়ন্তী রানী ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল। আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা আক্তার ও প্রাক প্রাথমিক শিক্ষক রমা রানী কর্মকার।

এ সময় অতিথি ও শিক্ষকবৃন্দ ফুল দিয়ে শিশুদের বরণ করে নিয়ে মিষ্টিমুখ করান এবং পেন্সিল ও ইরেজার উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী