শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ‘আমরা বন্ধু’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

তালায় তীব্র শীতে উষ্ণতার পরশ দিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু শিশু শিক্ষার্থীদের কম্বল উপহার দিয়েছে।
রোববার সকাল ১০টায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন হতদরিদ্র শিক্ষার্থীকে এই কম্বল উপহার দেয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র তালা উপজেলা টিমের সদস্যরা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেয়।
রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, সহকারী শিক্ষিকা স্মৃতি বৈরাগী সরজমিনে উপস্থিত থেকে এই কার্যক্রমে সহযোগিতা করেন ।

উপহার পেয়ে ৪র্থ শ্রেণির দিপ্তী বলে,”আজ কয়েকদিন আমাদের এখানে অনেক শীত। শীতের সাথে অনেক বাতাসও হচ্ছে ।এই কম্বল শীত কমাতে সাহায্য করবে। বড়বন্ধুদের কাছ থেকে উপহার পেয়ে আমার খুব ভালো লাগছে।”
একজন সচেতন অভিভাবক আমরা বন্ধুর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন,”আমাদের এদিকে এরকম কোন সংগঠন আসে না। তাদের কাজ দেখে আমার খুব ভালো লাগছে।আর স্যাররাও এসেছেন বাচ্চাদের বাড়ি এতে তারাও আনন্দিত।
প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, আমরা বন্ধু’র এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। তারা তালা উপজেলার এমন প্রত্যন্ত অঞ্চলে এসে নিজ হাতে শিশুদের সরাসরি উপহার দিচ্ছে। শীতের প্রকোপ এবং মহামারির সময়ে এমন উদ্যোগ একটু হলেও শিশু মনে হাসি ফোটাবে।
এই কার্যক্রমে আমরা বন্ধু তালা টিমের সদস্য সরদার ওয়াসিফ আহমেদ জিসান, এহসানুল হক যুবায়ের, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, তানভীর হোসেন, ইমরান সানা, সরদার সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, জি এম রাহাত হোসেন শোভন, ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ