রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মহাশশ্মানকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালায় ইসলামকাটি ব্রিজ সংলগ্ন ৮ গ্রামের খলিশখালি মহাশশ্মানের নামযজ্ঞ উদযাপন কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রত্রিকায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে তালা প্রেসক্লাব হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। খলিশখালি মহাশশ্মান নামযজ্ঞ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ^নাথ আঢ্য কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার বক্তব্যে বলেন, সম্প্রতি বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় খলিশখালি মহাশশ্মানের উন্নয়ন কাজের ওয়ার্কাস পার্টির বাধা এমন শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন, আমাদের খলিশখালি মহাশশ্মান পরিচালনার জন্য প্রকৃত কোন কমিটি ছিলো না, আজও নাই। বিগত ২ বছর পূর্বে অসিত মুখার্জীকে সভাপতি ও বিশ^নাথ আঢ্যকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা কমিটি গঠন করা হয়। যার মাধ্যমে শশ্মান মাঠে প্রতিবছর যজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করে আসছি।

প্রতিবারের মত আগামী ১৪ ও ১৫ মে উক্ত শশ্মানে নাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। নামযজ্ঞকে বানচাল করার উদ্দেশ্যে খলিশখালি ইউনিয়নের সাবেক একজন জনপ্রতিনিধির ইন্দনে অশোক লাহিড়ী, সুনীল দে, বিধান দাশ ও কোমল দাশসহ কতিপয় জনবিছিন্ন ব্যক্তি নদী হতে দূরে অপরিকল্পিতভাবে শশ্মানের চিতা তৈরির কাজ শুরু করে।

আমরা অধিকাংশ সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তাদেরকে অনুরোধ করি যে, নাম যজ্ঞের পরে ৮ গ্রামের সকল হিন্দুরা মিলে পরিকল্পিতভাবে নদীর তীরে আধুনিক চিতার বেদি তৈরির কাজ করবো। তারা আমাদের এই কথায় ক্ষুব্ধ হয়ে আমাদেরকে অপমান করে। আমরা তখন তাদের সাথে কলহে না জড়িয়ে ও তাদের পাতানো ফাঁদে পা না দিয়ে হিন্দুদের বৃহত্তর স্বার্থে ধৈর্য্য ধারণ করি। সেখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলো না। আমরা কিংবা কেউই চিতার বেদি তৈরির কাজে বাধা সৃৃষ্টি করিনি।

এ ঘটনার সাথে তালা- কলারোয়ার মাননীয় সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ, খলিশখালি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোল্ল্যা সাবীর হোসেনসহ ওয়ার্কাসপার্টি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবর রটানোর অপচেষ্টা গ্রহণ করেছে।
যাদের সাথে উক্ত চিতার বেদি তৈরি করার ঘটনার কোন সম্পর্ক নেই। মূলত উক্ত চক্রান্তকারিদের এই মিথ্যা অপপ্রচারের ফলে আমরা হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ তারা চাচ্ছে যাতে মাননীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সাথে আমাদের হিন্দুদের দূরত্ব তৈরি হয় ও আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত না হয়। একই সাথে তারা মাননীয় সংসদ সদস্য ও খলিশখালির বর্তমান চেয়ারম্যানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করার ব্যর্থ চক্রান্ত করছে।

একই রকম সংবাদ সমূহ

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ