শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ৭০০ কেজি ভেজাল দুধের জেলি উদ্ধার

তালায় গরুর দুধ তৈরির জন্য ব্যবহৃত ৭০০ কেজি ভেজাল জেলি উদ্ধারসহ গৌর শংকর ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গৌর শংকর উপজেলার মহান্দী গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

সোমবার (১ আগস্ট) রাতে ভেজাল দুধ তৈরির জন্য জেলি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল জেলি বাজেয়াপ্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

পুলিশ জানায়, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহাপুর বাজার এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় একটি মাহেন্দ্র গাড়িতে থাকা ভেজাল দুধ তৈরি করা জন্য জেলি উদ্ধারসহ ব্যবসায়ী গৌরি শংকর ঘোষকে আটক করা হয়। পরে জেলিসহ আটককৃত ব্যক্তিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭০০ কেজি জেলি বাজেয়াপ্ত করেন। ভেজাল জেলির আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ