বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের কেউ পাশ করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৩টি কলেজ থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে।

বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এ তথ্য জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম।

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৪৩টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে।

শূন্যপাশ করা ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুর জেলায় ৪টি, ঠাকুরগাঁও জেলায় ৬টি, পঞ্চগড় জেলায় ৩টি, নীলফামারী জেলায় ১০টি, লালমনিরহাট জেলায় ৫টি, রংপুর জেলায় ৪টি, কুড়িগ্রাম জেলায় ৯টি এবং গাইবান্ধা জেলায় ২টি।

কেউ পাশ করতে পারেনি এমন কলেজগুলো হলো-দিনাজপুরের কবিরাজ হাট কলেজ, বেপারীতলা আদর্শ কলেজ, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজ ও বোয়ালদোর স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার সালান্দর মহিলা কলেজ, গোগর কলেজ, আমানতুল্লা ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ।

রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ ও এক্তিয়ারপুর শহীদ সালাহউদ্দীন স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় জেলার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, আলহাজ তমিজউদ্দীন কলেজ ও মাড়েয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ, নীলফামারী জেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ, চৌধুরীডাঙ্গী হাই স্কুল এন্ড কলেজ, নয়নখাল স্কুল এন্ড কলেজ।

গোলমুন্ডা আদর্শ কলেজ, নওতাড়া গার্লস স্কুল এন্ড কলেজ, জিলা পরিষদ স্কুল এন্ড কলেজ, ডিমলা সীমান্ত কলেজ, গয়াখারীবাড়ী মহিলা কলেজ, লক্ষ্মীরচাপ সৃজনশীল কলেজ ও সাতপাই হাই স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট জেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল এন্ড কলেজ, আমিনুর রহমান কলেজ, ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ ও শিয়ালখোয়া কলেজ, রংপুর জেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ।

কুতুবপুর বহুমুখী গার্লস হাই স্কুল এন্ড কলেজ, কান্দিরহাট স্কুল এন্ড কলেজ ও বোড়াইবাড়ী কলেজ, কুড়িগ্রাম জেলার চর শৌলমাড়ী আদর্শ স্কুল এন্ড কলেজ, রাশেদ খান মেনন কলেজ, সিঙ্গর ডাবরিহাট কলেজ, চিলাখানা মডেল কলেজ, তপুরচর স্কুল এন্ড কলেজ, কুটি পায়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, বগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ, সমাজকল্যাণ মহিলা কলেজ ও ঢোলডাঙ্গা স্কুল এন্ড কলেজ এবং গাইবান্ধা জেলার জুমারবাড়ী মহিলা কলেজ ও ঘাগোয়া হাই স্কুল এন্ড কলেজ।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, এসব কলেজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী