বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা না হলেও স্বর্ণের চালানের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমানের হোল অংশে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। এ ঘটনায় কার্গো হোলটি ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে স্বর্ণের বারগুলো জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বৃহস্পতিবার সকালে কার্গো হোল্ডে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, সামরিক গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্বর্ণের চালানের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, স্বর্ণ চোরাচালানের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী