শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, হাসনাত-সারজিস ওই গাড়িতে ছিলেন না। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ বলেন, আমরা এ ঘটনায় ওই ট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছি। হত্যাচেষ্টার যে অভিযোগ সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞেসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে রাত ১০টার কিছু আগে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে হত্যাচেষ্টার অভিযোগ করে বলেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’

দুর্ঘটনার কবলে গাড়ি, যা বললেন সারজিস

এদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে।
তবে এবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন সারজিস আলম।
এদিন রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে হাসনাত ও সারজিসকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী