বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের সড়কপথ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে সরকার, বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের দোহাই দিয়ে মেগা প্রজেক্টগুলোতে ভয়াবহ দুর্নীতি করা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সময়ও অনেক উপদেষ্টা নিজ নিজ এলাকার উন্নয়নে পক্ষপাতমূলকভাবে ফান্ড বরাদ্দ নিয়েছেন।

এ সময় উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময়ে উত্তরাঞ্চল উন্নয়নের দিক থেকে বারবার অবহেলিত হয়েছে।

বর্তমান সরকার সেই বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দেওয়া হবে যাতে সাধারণ মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে। তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষিপণ্য বাজারজাতকরণ থেকে শুরু করে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে গ্রামীণ সড়কগুলো মেরুদণ্ড হিসেবে কাজ করে। তাই উত্তরবঙ্গসহ সারা দেশের অবহেলিত জনপদগুলোর রাস্তা পাকাকরণে মন্ত্রণালয় থেকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেয়া হবে বলে জানান মন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত