শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূর্গা পুজোর নিরাপত্তা নিশ্চিতে মহিলা পরিষদের স্মারকলিপি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা। গতকাল স্মারকলিপিটি প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎন্সা দত্ত, সহসভাপতি শামছুন্নাহার, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, ব্রাঞ্চ এক্্িরকিউটিভ মফিজুল ইসলামসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিতি ছিলেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্বারকলিপিটি গ্রহণ করেন এবং এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্মারকলিপির উদ্বৃতি দিয়ে জেলা মহিলা পরিষদ নেত্রীবৃন্দ জানান, আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূগোৎসব। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে যা এর ঐতিহ্যের অঙ্গ। যেখানে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে।

তারা আরো বলেন, আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, প্রতিমা ভাঙচুরের মত ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দূগোৎসব পালন করা যায় সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তারা আরো বলেন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সরকার সহায়ক ভুমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। নেত্রীবৃন্দ প্রত্যাশা করে বলেন, সার্বজনীন শারদীয় দূগোৎসব সকলের জন্য আনন্দময় হোক।

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা