সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূর্ণীতিবাজদের সাজা নিশ্চিতে আইন সংশোধনের উদ্যোগ নেবে দুদক

দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র সচিব দিলোয়ার বখত।

বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।

‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে ৯ই ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে দুদক সচিব বলেন, পৃথিবীর সব দেশ আজ একসঙ্গে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশিত হয়। যার ওপর ভিত্তি করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।

দিলোয়ার বখ্ত আরো বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের ধরতে দুদককে আরও আধুনিকায়ন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ