বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা

স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা ২০২৬-২৭ প্রণয়ন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ ই নভেম্বর দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন শওকত, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, বিভিন্ন ইউনিয়নের ইমামগণ এবং ইউনিয়ন পুষ্টি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় পুষ্টি উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিসেবা, শিশুদের সুষম খাদ্য গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষি উৎপাদন ও পুষ্টির মধ্যে সম্পর্ক তুলে ধরে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, পারিবারিক পুষ্টিবাগান গড়ে তোলা এবং স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, পুষ্টি উন্নয়ন একটি সমন্বিত সামাজিক উদ্যোগ। এ ক্ষেত্রে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন শওকত পুষ্টি উন্নয়নে কৃষি বিভাগের ভূমিকা তুলে ধরে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও পারিবারিক পুষ্টিবাগান সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত