শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ইছামতি নদীরপাড় কেটে পাইপ বসিয়ে মৎস্য পয়েন্ট তৈরি, ঝুঁকিতে বেড়ি বাঁধ

দেবহাটা প্রতিনিধি: ইছামতি নদীর পাড় কেটে অবৈধ ভাবে পাইপ বসিয়ে গড়ে তোলা হয়েছে মৎস্য রেণু প্রসেসিং পয়েন্ট। নদী পাড়ে সরকারি জমি দখল করে শত শত বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে এ মৎস্য পয়েন্ট বা হ্যাচারী। যা বছরের পর বছর ধরে আসলেও বন্ধের উদ্যোগ নেন না পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

সরেজমিনে দেখা গেছে, ইছামতি নদীর পাড় ঘেঁষে নদী পাড়ের জমি দখল করে তৈরি করা হয়েছে ছোট বড় মৎস্য পয়েন্ট। যেখানে গভীরতা করে পানি আটকে রেখে নদীর রেণু মাছ বড় করা হচ্ছে। নদী পাড়ের জমিতে বাধ দিয়ে পানি আটকে রাখা এবং পাইপ দিয়ে পানি উত্তোলন করছেন দখলকারীরা।

সেই সাথে জোয়ারের পরে ভাটিতে পয়েন্টের পানি পাইপ যোগে নদীতে ফেলায় ভাঙছে পাড়। এতে চরম ঝুঁকিতে রয়েছে নদী পাড়ের কয়েক শত বিঘা জমির মৎস্যঘের, ফসলের মাঠ, বসতবাড়ির আঙিনা।

বিশেষ করে ইছামতি নদীর টাউনশ্রীপুর স্লুইসগেট সংলগ্ন এলাকায় দেখা গেছে, নুর মোহাম্মাদ আলী ও তার ছেলে আবু হাসান এবং জনাব আলী, দিন মোহাম্মাদ এর ছেলে আশরাফুল ইসলাম, করিম উল্লাহ, নুর মোহাম্মাদের ছেলে আব্দুর রাজ্জাক, জনৈক ইব্রাহিম, জনৈক অহেদ আলী, জিয়াদ আলীর ছেলে আফসার আলী, সাফাতুল্লাহ’র ছেলে আয়ুব আলী।

জনৈক আব্দুল বেটলো, ইমান আলীর ছেলে পিন্টু ও মিন্টু পাড় দখল করে গড়ে তুলেছেন আলাদা আলাদা মৎস্য পয়েন্ট।

এবিষয়ে জনাব আলী জানান, দীর্ঘদিন ধরে তারা নদীর পাড় কেটে মাছের পয়েন্ট করছেন। তাদের এই বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাহাবুব রহমান সহ অনেকে জানেন। তিনি আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কাজ করে দেয় তাই বাড়তি সুবিধা পায়।

পানি উন্নয়ন বোর্ডের ৩ নং পোল্ডারের সেকশন অফিসার (এসও) মাহাবুব রহমানের জানতে চাইলে তিনি জানান, এসব বিষয়ে তার কিছু জানা নেই। বিষয়টি সরেজমিনে খোঁজ নিয়ে অপরাধ পরিলক্ষিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…