সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়ায়, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ দিবস পালন করা হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা ফুটবল মাঠে আলোচনা সভায় সমবেত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রাকৃতিক দূর্যোগে সময় করণীয়, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বসতবাড়িতে আগুন নেভানো সহ বিভিন্ন সচেতনতা মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি

বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলবিস্তারিত পড়ুন

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চলতি জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাবিস্তারিত পড়ুন

আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
  • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু