শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় প্রকল্প অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় “সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প” এর অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক আয়োজিত এ কর্মশালা দেবহাটা উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, মেরিন এন্ড ফিসারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী অফিসার শফিউল বশার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দিপ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমদ তাহমীর সিদ্দিকী, উপজেলা সমবায় অফিসার মনোজিত মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, ফরেষ্টার আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ প্রকল্পের ওয়ারটার সেভ কমিটির সদস্য, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্প ব্যবস্থাপক মোস্তফা নুরুল ইসলাম, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, এম.অ্যান্ড.ই অফিসার সজিব আলী, কমিনিকেশন অফিসার আরিফ বিল্লাহ, প্রকল্প কর্মকর্তা গোলাম মোহাম্মদ মশিউর রহমান, ওয়াটার ক্লাস্টার অফিসার নাজমুল বাসার, মশিয়ার রহমান, জামাল হোসেন ও আসুরা খাতুন। উল্লেখ্য যে, প্রকল্পটি অক্টোবর ২০২২ থেকে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস এর সহায়তায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে স্থায়িত্বশীল কৃষি উৎপাদনে মরা/মজা খাল পুনঃখনন করে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে সুরক্ষা প্রদান ও পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। প্রকল্প এলাকায় (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলায়) প্রাথমিক পর্যায়ে ৮০টি ওয়াটারসেড/খাল ৯শ টি পানি ব্যবহারকারী দলের মাধ্যমে ৯০ হাজার কৃষক পরিবার নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলায় প্রকল্পটি ৬ টি খাল পূর্ণঃখনন ও ৬৮ টি পানি ব্যবহারকারী দলের মাধ্যমে প্রায় ৬৭৫০ কৃষি পরিবারকে বিভিন্ন ক্লাইমেট স্মার্ট টেকনোলজি, রিজেনারেটিভ এগ্রিকালচার ও ইফিসিয়েন্ট ওয়াটার ইউজ টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ এবং বিভিন্ন নতুন নতুন টেকনোলজির প্রদর্শনী ও ট্রায়াল বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা