শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ প্রকাশের পর:

দেবহাটার সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় এসিল্যান্ডের অভিযান!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে জনবসতি এলাকার সেই কারখানায় অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার উত্তর সখিপুর গ্রামের মুনসুর আলী বিশ্বাসের আবাসিক এলাকায় নির্মানকৃত সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘর নামক কারখানা এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে স্থানীয়দের পক্ষ থেকে কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু বিষয়টি নিয়ে দীর্ঘদিনেও প্রতিকার মেলেনি। সাম্প্রতিক আবাসিক এলাকায় নির্মাণকৃত ওই কারখানার মেশিনের শব্দ আর ধূলাবালিতে অতিষ্ট হয়ে পড়ে এলাকাবাসী। দিনে রাতে বিকট শব্দ ঘুম হারাম হয়ে যাওয়া পাশাপাশি কারখানার ধুলা ময়লাতে ভরে যাচ্ছিল বাসতবাড়ি। বিষয়টি নিয়ে গত ১৭ নভেম্বর বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর সেখানে অভিযান পরিচালনা সিদ্ধান্ত নেন প্রশাসন। তারই প্রেক্ষিতে সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ ওই এলাকায় যেয়ে স্থানীয়দের সমস্যার কথা শোনেন। একই সাথে অভিযুক্ত সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘরের পরিচালকের নিকট এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করেন।
পরে স্থানীয় জনসাধারণের কথা বিবেচনা করে তিনি ওই স্থান থেকে কারখানা সরিয়ে নেওয়া ও বিকল্প উপায় বের করার জন্য নির্দেশ দিলে কারখানা কর্তৃপক্ষ দেড় মাসের সময় প্রার্থনা করেন। এসময় কারখানার মালিককে শব্দ ও পরিবেশ দূষণ রোধে জরুরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ওই কর্মকর্তা। তবে অভিযোগ রয়েছে, ইতিপূর্বে ওই কারখানা মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ১ মাসের সময় চেয়ে নিলেও দীর্ঘ আট মাসেও কোন পরিবর্তন আনেননি।
উল্লেখ্য যে, জনবসতি এলাকায় তীব্র চলমান শব্দের ফলে শিশুদের পড়ালেখা, ঘুম, শ্রবণ শক্তি, মানসিক ও শারিরীক স্বাস্থ্যের ব্যাপক ভাবে অবনতি ঘটছে। বর্তমানে আশেপাশের পরিবার গুলোর কয়েকজন শ্বাসকষ্ট, মাথা ব্যথা ও কানের অসুখে ভুগছেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক জনসাধারণের বসবাসের সৃষ্টিকারী সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘর নামক কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে গিয়ে স্থানীয়দের দেওয়া অভিযোগের বিষয়ে সত্যতা মেলে। পরে কারখানা মালিক আগামী ডিসেম্বর মাসের মধ্যে শব্দ ও পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে অঙ্গিকার করায় তাকে প্রাথমিক ভাবে সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে, অভিযান কালে উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়ারউর রহমান জিয়া, বায়তুলমাল সম্পাদক সোলাইমান হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, সাজু পারভীন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়