সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ৫টি ইউনিয়নের সাধারন জনগনের মধ্যে নীতি সংলাপ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং দেবহাটা উপজেলার অন্তর্গত ৫টি ইউনিয়নের সাধারন জনগনের মধ্যে নেটওয়ার্কিং স্থাপন এবং সহযোগীতা বিকাশের লক্ষ্যে নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ শে নভেম্বর) দেবহাটা ফুটবল মাঠে ওয়াল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের আয়োজন এ সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত নীতি সংলাপ (পলিসি ডায়লগ) সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। নীতি সংলাপ (পলিসি ডায়লগ) সভায় প্রধান অতিথি স্থানীয় সরকারের ৫ বছরের নীচের শিশুদের পুষ্টি উন্নয়নে বাজেট বরাদ্দ এবং ব্যায়, কমিউনিটি ক্লিনিকের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিষেবা উন্নতকরন, দেবহাটা উপজেলায় নিরাপদ খাবার পানির উৎসের ব্যবস্থা করনার্থে স্থানীয় সরকারের উদ্দ্যোগ, প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি গ্রামে ১০০% স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করনার্থে ইউনিয়ন পরিষদের ভূমিকা, পাশাপাশি নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামকে হেলদি ভিলেজ হিসেবে দেখার স্বপ্ন পোষন সহ হেলদি ভিলেজ ঘোষনা দেওয়ার পূর্ববর্তী করনীয় কার্যক্রম তুলে ধরেন। বিষয়টি দেবহাটা উপজেলায় গনজাগরনের সৃষ্টি হয়েছে। উক্ত নীতি সংলাপ (পলিসি ডায়লগ) সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারমান এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। দেবহাটা প্রেস ক্লাব ও রিপোটার্স ক্লাবের সভাপতি, রাইট টু গ্রো প্রজেক্ট ম্যানেজার জগন্ময় প্রজেস বিশ্বাস, এ্যাডভোকেসী এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পল, ট্রেইনিং এন্ড কেপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, এমএন্ডই অফিসার বিলকিস আরা চৌধুরী এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলার অন্তর্গত ৫টি ইউনিয়নে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে রাইট টু গ্রো প্রজেক্ট নামে প্রকল্প বাস্তবায়ন করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক