শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবের ‘কমান্ডো’ সিনেমা ইসলাম বিদ্বেষী

বাংলাদেশের সিনেমায় এই প্রথম অভিনয় করেছে দেব যদিও বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘কমান্ডো’। এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। তবে ওপার বাংলার এই নায়ক এপার বাংলার প্রথম সিনেমাতেই বিতর্কের মুখে পড়েছেন।

গত ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে‘কমান্ডো’ সিনেমার টিজার প্রকাশ করা হয়। এরপরই সিনেমাটি ‘ইসলামবিরোধী’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয় একটি মহল। অনেকেই সিনেমাটিকে ইসলামকে ছোট করা ও ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যম হিসেবে দেখছেন। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে টিজার প্রকাশের পর টিজারের কমেন্ট বক্সে মেহেদী হাসান বাবু লিখেছেন: ‘বাংলাদেশ জংগী রাষ্ট্র? ধিক্কার জানাই এসব জংগীবাদের সিনেমাকে।’ রোকন সর্দার লিখেছেন: ‘শুধু মুসলিমরাই দেশদ্রোহী করে, এমন ধারণা কীভাবে হলো। পারলে ভালো গল্প নিয়ে ছবি নির্মাণ করেন কোনো ধর্মকে ছোট না করে।

এদিকে ‘কমান্ডো’ সিনেমায় ইসলামকে অবমাননা করা হয়েছে দাবি করে মাওলানা আব্দুল্লাহ হাই সাইফুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি টিজার থেকে সিনেমার স্ক্রিনশট নিয়ে ‘কালেমা’র ব্যবহারকে জঙ্গিবাদের সিম্বল হিসেবে দেখানো হয়েছে বলে মন্তব্য করেন। বিশ্বব্যাপী ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এ সিনেমা তারই অংশ বলেও মনে করেন তিনি।

দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান।তিনি সিনেমাটিকে ইসলামবিরোধী নয় দাবি করে বলেন, ‘টিজারের একটি দৃশ্য দেখে সিনেমার পুরো গল্প কী হবে বলা যায় না। আমি নিজেও মুসলমান। ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা আমার নেই।’ সেলিম খান এই সিনেমাতে ইসলামের নানা গুণাবলী তুলে ধরা হয়েছে দাবি করেন। তিনি সবাইকে ধৈর্য ধরে পুরো সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর